জেলা

চন্দননগরে মর্মান্তিক ঘটনা: স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী, চাপে ঋণের বোঝা

চন্দননগরের কলুপুকুর গরেরধার এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতরা হলেন—বাবলু ঘোষ (৬২), তার স্ত্রী প্রতিমা ঘোষ (৪৬) এবং তাদের ১৩ বছরের কন্যা পৌষালি ঘোষ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশীরা প্রথম অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। খবর পেয়ে রাত প্রায় দুটো নাগাদ চন্দননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তিনটি দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদ এবং চরম আর্থিক সংকট থেকেই এই আত্মঘাতী সিদ্ধান্ত। জানা গিয়েছে, বাবলু বাবু আগে একটি টিনের বাক্স তৈরির কারখানায় কাজ করতেন। কিছুদিন টোটো চালালেও বর্তমানে তিনি বাড়ির একটি ছোট দোকান থেকে সাট্টার প্যাড লেখার কাজ করতেন। বাজারে লক্ষাধিক টাকার ঋণে ডুবে ছিলেন তিনি।

প্রতিবেশীদের মতে, মানসিক চাপে প্রথমে স্ত্রী ও কন্যাকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করেন বাবলু বাবু, তারপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া।

চন্দননগর থানার পুলিশ মৃতদের আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার চেষ্টা করছে। তিনটি দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

এর আগে হরিয়ানার পঞ্চকুলায় ঋণের বোঝায় দেরাদুনের এক পরিবারের সাতজন সদস্যের মৃত্যুর ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল দেশজুড়ে। এবার চন্দননগরের ঘটনায় ফের প্রশ্ন উঠছে—ঋণ আর মানসিক চাপ কি এমন নির্মম পরিণতির কারণ হয়ে দাঁড়াচ্ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.