ক্রাইম

মোটা বেতনের চাকরির টোপ, তারপর ধর্ষণের অভিযোগ! আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি, গ্রেফতার ব্যবসায়ী

মোটা বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে পরিচয়, এরপর ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ রোশন আলি। তিনি বীরভূমের লাভপুরের বাসিন্দা এবং ব্যবসার সূত্রে কলকাতায় থাকতেন। সোমবার ভোরে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারিণীর দাবি, প্রায় তিন বছর আগে ব্যান্ডেল স্টেশনে রোশনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভাল বেতনের চাকরির প্রস্তাব দিয়ে মোবাইল নম্বর নেন অভিযুক্ত। পরে কলকাতার বড়বাজারে ডেকে বিভিন্ন কাগজে সই করানোর পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হত তাঁকে।

অভিযোগ, এক ধনী ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে পরে তাঁকে বোলপুরের একটি লজে ডাকা হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে আনার চেষ্টা করলে অভিযুক্ত ক্ষমা চাইলেও পরে ফের যোগাযোগ করে চাপ দিতে থাকেন বলে দাবি যুবতীর।

এরপর শুরু হয় ব্ল্যাকমেলের অভিযোগ। আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই যুবতীকে বিয়ের জন্যও চাপ দেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি।

সোমবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজত চায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.