দেশ

পূর্ণমের পরিবারকে শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করলেন মুখ্যমন্ত্রী

ভারতবর্ষের কূটনৈতিক চাপে অবশেষে মাথা নোয়াতে বাধ্য হয়েছে পাকিস্তান। ২৩ শে এপ্রিলের পর অবশেষে ভারতে ফিরলেন পূর্ণমকুমার সাউ। সেই খবর পেতেই সেনা কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর সঙ্গে কথোপকথন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি এক্স হ্যান্ডেলে সোনা জওয়ানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।

ভারতীয় সেনা কর্মী পূর্ণমকুমার সাউ ভুল করে পাকিস্তানের সীমান্তে ঢুকে পরেছিলেন। এরপর ২৩ দিন ধরে পাক রেঞ্জার্সের কাস্টডিতে ছিলেন। তারপরে ১৪ ই মেয়ে সকাল ১০:৩০ নাগাদ আর্টারি সীমান্ত দিয়ে অমৃতসরে ওই জওয়ানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এই খবর পাওয়া মাত্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমের স্ত্রীকে ফোন করে দীর্ঘক্ষণের কথোপকথনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর জাওয়ানে স্ত্রী বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী সোনা অধিকারীকে সুস্বাস্থ্যের খোঁজখবরও নিয়েছেন। এই বিষয় নিয়ে তিনি শোষণ মিডিয়াতে পোস্ট করেন।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হান্ডেলে পোস্ট করে লিখেছেন, “পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.