পুজো কিন্তু এসে গিয়েছে। চারিদিকে একেবারে আলোর বারিধারা। উৎসবে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই। আর উৎসবে শব্দবাজি ফাটবে না তা কেমন হয়। তবে সম্প্রতি সারা পৃথিবীতে দূষণের মাত্রা এতই বেড়ে চলেছে দিন দিন, যে শব্দবাজি ব্যবহারেও বেশ কিছু নিষেধাজ্ঞা এসেছে।
দূষণ নিয়ন্ত্রন পর্ষদ থেকে জানানো হয়েছে শব্দবাজির মাত্রা এবছর থেকে ১২৫ ডেসিবেল পর্যন্ত করা হয়েছে। তবে এই উৎসবে পরিবেশবান্ধব শব্দবাজির উপরেই ছাড় দিয়েছে সরকার।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শব্দবাজি ১২৫ ডেসিবেল বেশি করা যাবে না। ১২৫ ডেসিবেল বেশি কেও যদি শব্দবাজির ব্যবহার করে তবে তাকে আইনের অধীনে নেওয়া হবে। তবে ‘সাইলেন্ট জোন’ থেকে একশো মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।







