WhatsApp-এ একটি নতুন ফিচার এসেছে ‘চ্যাট লক’ । ফিচারটি চালু করা হচ্ছে ইউজারদের সুরক্ষার জন্য। ইউজাররা পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের চ্যাট গোপন করতে পারবেন। পাসওয়ার্ড সেট করতে হবে একটি চ্যাট কে গোপন রাখার জন্য। এই ফিচারটি হওয়ার জন্য আপনার গোপন চ্যাট কেউ পড়তে পারবে না। ব্যবহারকারী বা ইউজারকে চ্যাট লক ফোল্ডারটি খুলে সিক্রেট কোড সেট করতে হবে। তারপর যেতে হবে চ্যাট লক সেটিং এ এবং আপনার সিক্রেট লক তৈরি করে নিতে হবে। সিক্রেট লক তৈরি করতে আপনি ব্যবহার করতে পারেন যেকোনো শব্দ বা ইমোজি। লক করা চ্যাট গুলি চ্যাট তালিকায় দেখতে পাওয়া যাবে না। সিক্রেট চ্যাট খুলতে সবসময়ই গোপন কোড ব্যবহার করতে হবে।
২০২৩ সালের একদম প্রথমেই হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচারটি সবার সামনে এনেছিল। এবার তার সাথে যুক্ত করা হলো সিক্রেট কোড ফিচারটি। এটিকে আরো সুরক্ষিত করতে নতুন কোন স্তর শুরু করা হতে পারে। চ্যাটগুলিতে নিচের দিকে সোয়াইপ করলে তবেই চ্যাট লক ফোল্ডারটি খুলে যাবে। সেটিংস খোলার জন্য উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ট্যাপ করতে হয়।
সিক্রেট কোড তৈরি করে নিতে হবে। ইমোজি বা শব্দ দিয়ে তৈরি করতে হয় সিক্রেট কোড। কোড তৈরি করা হয়ে গেলে সেটিকে Confirm করতে হয়। সিক্রেট চ্যাটগুলি লুকিয়ে রাখতে Hide Locked Chat-এ টগল করতে হয়।
সিক্রেট চ্যাট লক করতে গেলে যা যা করতে হয় সেটা হল –
১)ইউজাররদের চ্যাটগুলি লক করতে হলে সেটির বাঁ দিকে সোয়াইপ করতে হবে।
২) তারপর Lock Chat-এ ট্যাপ করে নিতে হবে।
৩)ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট আইডির সাহায্য নিয়ে Lock This Chat ট্যাপ করতে হবে।
৪) এবার লক করা চ্যাটগুলিকে আর চ্যাট তালিকায় দেখতে পাওয়া যাবে না। আপনার প্রয়োজন মত চ্যাট সার্চ বাড়ে সিক্রেট কোড দিলে তবেই সেটি আবার দেখা যাবে। চ্যাট ট্যাবে গিয়ে Locked Chat সিলেক্ট করতে হবে। আবার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে সেটিকে ব্যবহার করে নিতে হবে।







