খেলাধুলা

মিনি ডার্বির আগে জয়ের আত্মবিশ্বাসে দীপেন্দুর হুঙ্কার, সমর্থকদের মাঠে আসার আহ্বান

নভেম্বরে উত্তেজনার উত্তেজনার পারদ চড়ছে কলকাতা ফুটবলে। আগামীকাল ৯ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। আইএসএলে দু’দলই বর্তমানে পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকলেও এই মিনি ডার্বি সমর্থকদের কাছে শুধুই আবেগের লড়াই।

মোহনবাগানের কাছে আগের ম্যাচে বড় পরাজয়ের পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় তুলে নিতে চায় মহমেডান। বৃহস্পতিবার অনুশীলনে ডিফেন্স ও সেট-পিসে বাড়তি মনোযোগ দিয়েছেন কোচ আন্দ্রে চেরনিশভ। যদিও স্ট্রাইকার মার্কাস জোসেফের চোট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি অনুশীলনে সাইড লাইনে হাঁটলেও ম্যাচে নাও খেলতে পারেন।

মহমেডান স্পোর্টিং ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস জানালেন, “জোসেফের অনুপস্থিতিতে কিছুটা সমস্যা হলেও আমরা ইস্টবেঙ্গলকে হারাব। এই জয় আমাদের জন্য পরবর্তী পথকে সহজ করবে।” পাশাপাশি তিনি সমর্থকদের মাঠে এসে দলকে সমর্থন জানাতে আহ্বান করেছেন।

সমর্থকদের উদ্দেশে দীপেন্দুর বার্তা, “মাঠে এসে সাদা-কালো ব্রিগেডকে সমর্থন করুন। আপনারা পাশে থাকলেই দল ঘুরে দাঁড়াবে।”

কোচ চেরনিশভের কৌশল ও ফুটবলারদের আত্মবিশ্বাস নিয়ে মহমেডান ইস্টবেঙ্গলের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত। এবার দেখার অপেক্ষা, সমর্থকদের সমর্থনে সাদা-কালো ব্রিগেড কীভাবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.