রাজ্য

রেশন-দুর্নীতি কান্ডের মধ্যেই রেশন নিয়ে বড়ো ঘোষণা রাজ্যের

সূত্রের খবর, রাজ্যের ১.৬৬ কোটি রেশন গ্রাহকের কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তারা বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না।

দেড় কোটির বেশি রেশন গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি সংযোগ সংক্রান্ত সমস্যা রয়েছে, পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর সূত্রে খবর। সেই কারণেই মূলত কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তবে এখনই বাতিল করা হচ্ছে না সেই কার্ডগুলি। যদি পর্যাপ্ত নথি দিয়ে আনব্লক করা হয় তাহলে ফের রেশন তুলতে পারবেন ওই উপভোক্তারা।

উল্লেখ্য, রাজ্যে দরিদ্রসীমার নীচে থাকা প্রচুর মানুষ বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল-গম ইত্যাদি পেয়ে থাকেন। যদিও সাম্প্রতিককালে এই রেশন ব্যবস্থাকে ঘিরেই দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই রেশন বণ্টন ব্যবস্থার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.