বাড়ির দক্ষিণ দিক—যেখানে নাকি লুকিয়ে থাকে স্থিতি, সাফল্য আর ধনবান হওয়ার বিশেষ শক্তি! বাস্তুশাস্ত্র বহুদিন ধরেই বলে আসছে, দক্ষিণ দিক সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাড়িতে অর্থভাগ্য এবং সমৃদ্ধির দরজা খুলতে পারে। আশ্চর্যের বিষয়, বিশ্বের বহু ধনী মানুষের বাড়িতেই নাকি মানা হয় কিছু বিশেষ ‘দক্ষিণ দিকের বাস্তু নিয়ম’। কী সেই গোপন সূত্র? দেখে নিন—
১. দক্ষিণ দেওয়ালে ফিনিক্সের ছবি—উন্নতির প্রতীক
বাস্তুশাস্ত্র মতে, রিভাইভাল এবং গ্রোথের প্রতীক ফিনিক্স পাখির ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখা অত্যন্ত শুভ।
ধারণা, এই ছবি বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি বাড়ায়, কর্মজীবনে আসে উত্থান, পরিবারে থাকে শান্তি।
ধনী ব্যক্তিদের লিভিং রুমে এই ফিনিক্সের ছবি দেখা যায় বলেই দাবি বাস্তু বিশেষজ্ঞদের।
২. পূর্বপুরুষদের ছবি—পরিবারের শক্তি বাড়ায়
দক্ষিণ দিককে পূর্বপুরুষদের দিক হিসেবে ধরা হয়।
তাই এই দিকে তাঁদের প্রতিকৃতি রাখা শুভফল বয়ে আনে বলে বিশ্বাস। এতে পরিবারে স্থিতি, সম্মান ও অগ্রগতি বজায় থাকে।
কোটিপতি পরিবারগুলিতে এই নিয়ম বিশেষভাবে মানা হয়—তাঁদের মতে, এতে আশীর্বাদ ও ইতিবাচক শক্তি বাড়ে।
৩. দক্ষিণদিকে লুকিয়ে রাখা ঝাঁটা—ধন আকর্ষণের গোপন নিয়ম!
শুনলে অবাক লাগতে পারে, কিন্তু বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকে ঝাঁটা রাখা অত্যন্ত শুভ।
বিশ্বাস করা হয়, এতে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।
তবে ঝাঁটা যেন প্রকাশ্যে না থাকে—এই সতর্কতাও রয়েছে বাস্তুশাস্ত্রে। কারণ, ভিজিবল ঝাঁটা সমৃদ্ধির প্রতীক হিসেবে শুভ নয়।







