আয়ারল্যান্ড সিরিজ অনেক দিন আগেই শেষ। এবার এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে ঘরোয়া লিগ খেলে তৈরি করছেন নিজেকে রিঙ্কু। তারই মাঝে বলিউডের কিং খানের নতুন ছবি দেখতে যান রিঙ্কু। সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হয়। উপরে শিরোনামে লেখেন বিরক্ত করবেন না। আমার প্রিয় শাহরুখ খানের সিনেমা দেখতে এসেছি। আপনাকে ভালোবাসি স্যার।
গত বৃহস্পতিবার জাওয়ান দেখতে যাওয়ার পর এই ছবিটি পোস্ট করেন রিঙ্কু সিং। ওই ছবিতে ভারী পরিমাণে লাইক পড়ে। ও ঠিক তার তিন দিন পর অর্থাৎ রবিবার তার পরিবর্তে উওর দেন কিং খান। কিং খান লেখেন আশা করি তুমি মজা পেয়েছ। তোমাকেও ভালোবাসি। তার উওরে রিঙ্কু লেখেন-খুব মজা পেয়েছি। রিঙ্কুর সঙ্গে বলিউডের সেরা তারকা শাহরুখ খানের খুবই ভালো সম্পর্ক। আই পি এলে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে পাঁচটি ছক্কা হাঁকানোর আগের সিনেমা পাঠান। পাঠানের একটি গানের কিছুটা অংশ উল্লেখ করে কিং খান ট্যুইট করেন ঝুমে জো রিঙ্কু। এবার খুবই ভালো ভাবে এশিয়ান গেমস খেলবেন রিঙ্কু।







