বিনোদন

আবারও ছোট পর্দা তে ফিরছেন যশ দাশগুপ্ত

ছোটপর্দা থেকে দর্শক মহলে বেড়েছিল তাঁর জনপ্রিয়তা। স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের মাধ্যমে অনুরাগী সংখ্যা বাড়িয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এরপর বড়পর্দায় দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার ফের পুরনো ছকেই ফিরছেন যশ। কয়েক দিন ধরেই টেলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে, যে টেলিভিশনের পর্দায় ফিরছেন যশ।
এবার সেই জল্পনাকেই সত্যি প্রমাণ করলেন স্বয়ং যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সেই খুশির খবর নিজেই দিয়েছেন। জানিয়েছেন, তিনি টেলিভিশনের পর্দায় ফিরছেন। দর্শক তাঁকে স্টার জলসায় দেখতে পাবেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা বলেন, ‘নমস্কার বন্ধুরা। তোমার সকলের জন্য একটা খুব খুশির খবর আছে। আমি আবার ফিরে আসছি টেলিভিশনের পর্দায়। দেখার হচ্ছে তোমাদের সকলের সঙ্গে খুব শীঘ্রই। চোখ রাখো স্টার জলসায়।’ অর্থাৎ তাঁকে স্টার জলসার পর্দায় দেখা যাবে, একথা নিজেই জানালেন অভিনেতা।

সূত্রের খবর, ফের ধারাবাহিকে নায়কের চরিত্রের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কোনও ধারাবাহিকের প্রচারেও ফিরতে পারেন যশ। এর আগে যেমন স্টার জলসার ‘উড়ান’-এর প্রচারে একসঙ্গে ছোটপর্দায় দেখা গিয়েছিল যশ ও মধুমিতাকে এবারেও সেইরকম কিছু ঘটতে চলেছে কিনা তা ক্রমশ প্রকাশ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.