রাজনীতিরাজ্য

আবার দল ভাগের গুঞ্জন ! অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবী হুমায়ূনের

কিছুদিন আগে নানা মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল , শাসক দল কি ভাগ হয়ে যাবে দুটি ভাগে ! অর্থাৎ মমতা বাহিনী ও অভিষেক বাহিনীতে ? তবে সেই জল্পনা উড়িয়ে দেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । বর্তমানে রাজ্যে বেড়ে চলেছে দুষ্কৃতি দৌরাত্ম্য । এবার তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক দলের নেতারাই । এর আগেও বিভিন্ন জেলায় পুলিশের ব্যর্থতার অভিযোগ করেছেন ঘাসফুল শিবিরের নেতারা । এবার এই প্রসঙ্গ শোনা গেলো তৃণমূল নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের গলায় । তার মতে , ফুলটাইম পুলিশমন্ত্রী করা উচিৎ অভিষেককে । তার এই কথায় আবার প্রশ্ন উঠতে শুরু করেছে , তবে কি সত্যিই রাজ্যের শাসক দল ভাগ হয়ে যাচ্ছে দুটি ভাগে !

কিছুদিন আগেই , অভিষেককে উপমূখ্যমন্ত্রী করার দাবী জানিয়েছিলেন হুমায়ূন কবির। এবার তিনি বলেন , “রাজ্যের যে মন্ত্রিসভা রয়েছে তা মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই চলুক। আগামী নির্বাচন আমরা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করব। চতুর্থবারের জন্য ফের মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্যমন্ত্রী হোন। কিন্তু তাঁর ডেপুটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেইসঙ্গে পুলিসমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যাকে চেয়েছি।”

ভরৎপুরের বিধায়ক আরো বলেন , “অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিস মন্ত্রী হলে পুলিস আরও শৃঙ্খলাপরায়ণ হবে। একজন ফুল টাইমের পুলিস মন্ত্রী থাকলে তার নজর এড়িয়ে খারাপ কাজ হওয়ার সুযোগ কম।” তবে হুমায়ূন এর এই মন্তব্যের পর , রাজনৈতিক মহলে গুঞ্জন , তবে কি পুলিশমন্ত্রী হিসেবে ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী ? তিনি কি তবে দায়িত্ব সামলাতে পারছেন না ? তাহলে বিরোধীদের কথাতেই সমর্থন জানালেন হুমায়ূন কবির ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.