নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে গিয়েছে পারদ পতন। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ কমছে এবং আগামী সপ্তাহে আরও ২-৩ ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নামতে পারে।নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে গিয়েছে পারদ পতন।সকালে অনুভূত হচ্ছে উত্তুরে হাওয়া।
কমছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এই তাপমাত্রা ধীরে ধীরে আরও কমবে বলে জানিয়েছে হাওয় আফিস।
চলতি সপ্তাহের আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে। তাই শীত আসতে আর দেরি নেই। ক্রমে বাড়বে শীত এমনই খবর হাওয়া অফিস সূত্রে । ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নামতে পারে।
দক্ষিণের অন্যান্য জেলাগুলোতে তুলনায় বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়ায়। এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা কমেছে। বর্তমানে পুরুলিয়াতে ১২ ডিগ্রি তাপমাত্রা। তেমনই শ্রীনিকেতনে ১৪ এবং কলকাতায় ১৮ ডিগ্রির ঘরে এখন পারদ।হাওয়া অফিস সূত্রে খবর, বাংলা জুড়ে তাপমাত্রা কদিন ধরে ওঠা নামা করছে। তবে, এবার ধীরে ধীরে কমবে তাপমাত্রা।অন্যদিকে উত্তরে আবহাওয়ার খানিক উন্নত হয়েছে। কমেছে বৃষ্টি। সেখানেও শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ।পূর্বাভাস বলছে উত্তববঙ্গের তাপমাত্রাও নিম্মুখী। শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে উত্তরে।
কলকাতার তাপমাত্রাও যে নিম্ন মুখী তা বলার অপেক্ষা রাখে না। ক্রমে কমছে তাপমাত্রার পারদ। আজ সারাদিন হালকা শীতের আমেজ অনুভূত হবে। মঙ্গলবার ভোরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সব মিলিয়ে শীঘ্রই আসছে শীতের দিন। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেলসিয়াসে নেমেছে।।চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি কমবে বলে জানা গিয়েছে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ।আজ আবহাওয়ার আদ্রতার পরিমাণ ৭০ শতাংশ।







