রাজনীতি

বিকাশ ভট্টাচার্যর মন্তব্যে নজর: মন্দিরে যোগদানের বার্তা

দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই উদ্যোগকে ঘিরে বঙ্গ বিজেপির অন্দরে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। বিজেপির একাংশ বিশেষ করে তৃণমূল থেকে আসা নেতারা দিলীপ ঘোষের মন্দির দর্শনকে কেন্দ্র করে তাঁকে একের পর এক আক্রমণ করে চলেছেন। তবে দিলীপের পাশে দাঁড়িয়েছেন দলের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র, বিধায়ক সুশান্ত ঘোষ এবং সাংসদ খগেন মুর্মুর মতো নেতা-নেত্রীরা।

জগন্নাথ মন্দির নিয়ে খগেন মুর্মুর বক্তব্য, “মন্দির হলে পর্যটন বাড়বে, কর্মসংস্থান হবে। সারা বাংলা ও দেশের মানুষ আশীর্বাদ পাবেন। আমিও দিঘায় গিয়ে জগন্নাথদেবের আশীর্বাদ নেব।” সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যও দিলীপ ঘোষের অবস্থানকে সমর্থন করেছেন। তিনি জানান, মন্দির নির্মাণ একটি সামাজিক উদ্যোগ এবং মুখ্যমন্ত্রীর ডাকে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে যাঁরা সামাজিক মাধ্যমে কটাক্ষ করছেন, তাঁদের কড়া বার্তা দিয়েছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, “দল সবকিছু নজরে রাখছে। দিলীপদা প্রাক্তন সভাপতি হিসেবে সফল ছিলেন। নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রাখা উচিত।”

নিজেকে ঘিরে বিতর্কের জবাবে দিলীপ ঘোষ বলেন, “মোদিজি করলে মন্দির, আর মমতা করলে নয়— এ বিচার ঠিক নয়। মন্দির মন্দিরই।” তাঁর এই যুক্তিপূর্ণ মন্তব্যে বিজেপির একাংশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.