পূজা মন্ডপে ও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ধ্বনিত হল রবিবাসরীয় শারদ উৎসবের সকাল। মধ্যমগ্রামের উদয়রাজপুরের হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ বছরে পড়ল। কিন্তু উৎসব প্রাঙ্গনে জাতি তার বিচার চেয়ে স্লোগান তুলতে থাকেন নারী শক্তি পরিচালিত দুর্গোৎসবের মন্ডপ চত্বর। নারী কর্মকর্তাদের দাবি উৎসব হবে উৎসবের মতো কিন্তু আরজিকর কান্ডের নির্যাতিতার বিচার চাই, এই উৎসব প্রাঙ্গণ সাধারণ মানুষের সামনে সেই দাবিকে আরো জোরালো করতেই তুলে ধরা হচ্ছে।
হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমা এবার আনা হয়েছে কলকাতার কুমারটুলি থেকে। আলোকসজ্জা ও মন্ডপ সজ্জায় আনা হয়েছে অভিনবত্ব। বেশ কয়েক বছর যাব ত জেলা প্রশাসন ও অন্যান্য পূজা পর্যালোচনা বিচার সমিতির প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করেছে এই উদয়রাজপুরের হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। নারী চেতনা ও নারী নির্যাতন বন্ধে সোচ্চার উদ্যোক্তারা। তাই প্রচারের হাতিয়ার হিসেবে মন্ডপ চত্বরকেই বেছে নিয়েছেন প্রতিবাদী মহিলারা।







