অফবিট

সপ্তাহের কোন কোন দিন নখ ও চুল কাটার জন্য সবচেয়ে শুভ, জানেন কী? জেনে নিন

হিন্দু শাস্ত্রে নখ-চুল কাটা, দাড়ি কামানোর জন্য নির্দিষ্ট দিনের উল্লেখ রয়েছে। আবার এমন কিছু দিন রয়েছে, যাতে নখ, চুল কাটানো শুভ মনে করা হয় না। মনে করা হয় এই সমস্ত দিনগুলি উপরিউক্ত যে কোনও একটি কাজ করলে ব্যক্তির জীবনে গ্রহের অশুভ প্রভাব পড়ে। পাশাপাশি ব্যক্তিকে আর্থিক অনটনের শিকার হতে হয়। সপ্তাহের কোন দিন নখ, চুল কাটলে, দাঁড়ি কামালে জীবনে কেমন প্রভাব পড়ে, তা জেনে নিন এখানে।

সোমবার:
জ্যোতিষশাস্ত্রে চাঁদের আরেক নাম সোম। সোমবার চুল কাটা বা নখ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক চাপ বাড়ে৷ শিশুদের চুল কাটলে, তাদের স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। সোমবার নখ ও চুল কাটলে আপনি অসুস্থও হয়ে পড়তে পারেন।

মঙ্গলবার:
মঙ্গলবারকে হনুমানজিকে উৎসর্গ করা হয় এবং এই দিনটি মঙ্গলের সঙ্গেও যুক্ত। এমন পরিস্থিতিতে ভুল করেও এই দিনে নখ না কাটতে চেষ্টা করুন। তবে পাশাপাশি এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে নখ কেটে হনুমানজির পুজো করলে ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে।

বুধবার :
শাস্ত্র মতে বুধবার দিনটি নখ-চুল কাটা ও দাড়ি কামানোর জন্য শুভ। এই দিন এ সমস্ত কাজ করলে পরিবারে উন্নতি-সমৃদ্ধির আগমন ঘটে। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন। বুধবার চুল কাটলে কোষ্ঠীতে বুধের পরিস্থিতি মজবুত হয়। অবশেষে বুধের আশীর্বাদে ভালো চাকরি পেতে পারেন, পাশাপাশি প্রচুর ধন-সম্পত্তিরপ মালিক হতে পারেন।

বৃহস্পতিবার :
বৃহস্পতিবারকে বিষ্ণুর দিন মনে করা হয়। পাশাপাশি এই দিনের অধিপতি গ্রহ বৃহস্পতি। শাস্ত্র মতে এই দিনে চুল কাটালে লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে গৃহ ত্যাগ করেন। পাশাপাশি কোষ্ঠীতে দেবগুরুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। তাই ভুলেও বৃহস্পতিবার নখ, চুল, দাড়ি কাটবেন না।

শুক্রবার:
শুক্রবার দিনটি মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত। এই দিনে চুল ও নখ কাটা অশুভ বলে মনে করা হয়। এই দিনে নখ না কাটলে আপনার জীবনে সাফল্যের সম্ভাবনা বাড়ে। আপনি সম্পদ এবং খ্যাতি উভয়ই পাবেন।

শনিবার:
চুল এবং নখ কাটার জন্য শনিবার মোটেই শুভ দিন নয়। এই দিনে নখ বা চুল কাটা অকালমৃত্যু ও আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ায় বলে মনে করা হয়। এই দিনে চুল কাটা বা শেভ করা পিতৃ দোষের কারণ হতে পারে।

রবিবার:
ছুটির দিন হওয়াতে অনেক লোক রবিবার নখ কাটেন। তবে, এটি বিশ্বাস করা হয় যে এটি আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.