জেলা

অভয়া চত্বরে ব্যানার খোলা নিয়ে চাঞ্চল্য জলপাইগুড়িতে।

অভয়া চত্বরে ব্যানার খুলে ফেলা কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। প্রতিবাদে পথসভার পাশাপাশি ফের থানা মোড়ে অভয়া চত্বরের ব্যানার লাগাল জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত অভয়া চত্বরে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা।
তাদের দাবি আরজি কর কান্ডের এক মাসের মাথায় থানা মোড় কে অভয়া চত্বর নামকরণ করে ব্যানার লাগানো হয়। পরে শোনা যায় সেই ব্যানার পৌরসভা খুলে দিয়েছে। তাই আমরা এর প্রতিবাদে পথ সভা ও ফের ব্যানার লাগালাম। তারা শুধু ব্যানার খোলা নয় বরং অভয়ার নামকেও কলঙ্কিত করেছে। এইভাবে আমাদের আন্দোলনকে আটকানো যাবে না । আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয় উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.