বাংলাদেশের এক ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতার করা নিয়ে উত্তাল দুই বাংলা। এরই আবহাওয়ার মধ্যে বিপাকে পরল ইসকন। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় হয়েই চলেছে দুর্ঘটনা। শনিবার দুপুর ২টোর সময় দুর্ঘটনার শিকার হলো ইসকনের গাড়ি। প্রাণে বেঁচে যায় সন্ন্যাসীরা।
গত বেশ কিছুদিন ধরেই ওপার বাংলায় হিন্দু সম্প্রদায় সমস্ত মানুষেরাই বেশ আতঙ্কে রয়েছে। এবার সেই আতঙ্কের মাত্রা আরো বেড়ে গেছে ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের পর। সেই চাপান্তরের মধ্যেই হাওড়ার উলুবেরিয়া য় দুর্ঘটনার কবলে পরলো ইসকনের সন্ন্যাসীরা। আজ দুপুরে মায়াপুর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের ৩ সন্ন্যাসী সংগঠনের প্রচারের জন্য পূর্ব মেদিনীপুরের যাচ্ছিলেন। সেই যাত্রা পথেই ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া জেলেপাড়া সেতুর কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ইসকনের গাড়িতে সজরে ধাক্কা মারে।
তারপরেই সেই গাড়িতে বাঁদিকে অংশ পুরো ভেঙে দুমড়ে মুছরে যায়। আহত হয় সন্ন্যাসীরা। তবে ভাগ্যের প্রাণে বেঁচে যায় ৩ সন্ন্যাসী। এমনকি দুর্ঘটনার পর থেকেই কোন খোঁজ পাওয়া যায়নি জাম্পারটির। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।







