একের পর এক রেলের বঞ্চনা নলহাটিতে। তারই প্রতিবাদে রবিবার সকাল সাতটা থেকে রেল অবরোধ করলো নলহাটি নাগরিক মঞ্চ। এই রেল অবরোধ কর্মসূচির আগে টানা তিন দিন ধরে নলহাটি রেল টিকেট কাউন্টারের সামনে তারা তাদের দাবি-দাওয়া নিয়ে মঞ্চ টাঙিয়ে ধরনা দিয়েছিলেন। এক পর্যায়ে গত কাল শনিবার রেল কর্তৃপক্ষের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় নলহাটির নাগরিক মঞ্চের। তাদের দাবিগুলি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
নলহাটি নাগরিক মঞ্চের দাবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস (আপ ও ডাউন)-এর নলহাটিতে স্টপেজ দেওয়ার দাবি তোলা হয়।
রেল কর্তৃপক্ষ জানান, তারা শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে নাগরিক মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তারা রেলের আংশিক দাবি মানতে রাজি নয়। তাদের সমস্ত দাবি পূরণ না হওয়ায় এদিন রোল অবরোধ করলো নলহাটি নাগরিক মঞ্চ।







