নিজেদের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির । মঙ্গলবার সকালে , সিতাই, মগরাহাট, গড়বেতার মতো গুরুত্বপূর্ণ ১৩ টি আসনে প্রার্থী দিল বিজেপি । টিকিট পেলেন , শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর । বিজেপির টিকিট পেয়েছেন , সদ্য দলে যোগ দেওয়া সন্তোষ পাঠকও ।
কারা রয়েছেন বিজেপির এই ১৩ আসনের প্রার্থী তালিকায় ! দেখে নিন একনজরে –
সিতাই – আশুতোষ বর্মা
নাটাবাড়ি – গিরিজা শঙ্কর রায়
বাগদা – সোমা ঠাকুর
মগরাহাট পূর্ব – উত্তম কুমার বনিক
ফলতা – দেবাংশু পান্ডা
সোনারপুর উত্তর – দেবাশিস ধর
চৌরঙ্গী – সন্তোষ পাঠক
হাওড়া দক্ষিণ – শ্যামল হাতী
পাঁচলা – রঞ্জন কুমার পাল
চণ্ডীপুর – ডঃ পীযূষ কান্তি দাস
গড়বেতা – প্রদীপ লোধা
মেমারি – মানব গুহ
বারাবনি – অরিজিত রায়
উল্লেখ্য , এদিন ময়নাগুড়ির প্রার্থী বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে পরিবর্তন করে , প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে । এর পাশাপাশি মঙ্গলবার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে , তারপরও এখনো ৬ আসনে প্রার্থী দেওয়া বাকি বিজেপির ।







