খেলাধুলা

ফরাসি ওপেন ব্যাডমিন্টনে সাত্ত্বিক ও চিরাগ জুটির বাজিমাত, হল চ্যাম্পিয়ন

আরও একবার ভারতের জাতীয় সঙ্গীত বাজল আন্তর্জাতিক মঞ্চে। রবিবার রাতে চিনা তাইপে জুটিকে হারিয়ে শোরগোল ফেলে দিলেন ভারতের দুই নামী তারকা। সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠি জুটি জিতলেন ২১-১১, ২১-১৭ সেটে। প্যারিস অলিম্পিক্সেও দেশকে পদক এনে দেওয়ার জন্য এই দুই তারকা লড়বেন।

এই ভারতীয় জুটি ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন । তারাই শীর্ষবাছাই হিসেবে টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন। চিনা তাইপের লি ঝে-হুয়েই এবং ইয়াং পো-সুয়ানকে মাটি ধরিয়ে দিয়েছেন চিরাগ ও সাত্ত্বিক।

মাত্র ৩৬ মিনিটের মধ্যেই খেলার ফয়সালা হয়ে গিয়েছে। ভারতের এই তারকা জুটি বিপক্ষকে ম্যাচে সুবিধে করতে দেননি । প্রথম সেটে ওই দুই তারকা ৯-১১ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। দ্বিতীয় সেটে চিনা তাইপের খেলোয়াড়রা পেরে ওঠেননি। ২০২২ সালের পরে আবারও চিরাগরা জিতলেন খেতাব।

এটাই তাঁদের প্রথম খেতাব চলতি বছরে। এর আগে তাঁরা চারবার ফাইনালে উঠেছেন বিভিন্ন টুর্নামেন্টে। থমাস কাপেও তাঁরা ফেভারিট ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.