অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বেশ ভালোই ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ । আইপিএলের প্রথম ম্যাচেও বল হাতে দারুন ফর্ম দেখিয়েছেন তিনি । এই ম্যাচে ডানহাতি পেসার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ে বড়ো অবদান রেখেছেন মহম্মদ সিরাজ ।

কিন্তু সাফল্যের মাঝেও কিছু ক্ষেত্রে সিরাজকে ধাক্কা দিয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং । ব্যর্থ হলে বা ছন্দ হারালে যেভাবে তাঁকে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হতে হয় , তা কিছুতেই মেনে নিতে পারছেন না ডানহাতি পেসার মহম্মদ সিরাজ । হায়দ্রাবাদের দরিদ্র পরিবার থেকে উত্থান মহম্মদ সিরাজের । তাঁর বাবা পেশায় ছিলেন অটোচালক । তিনি প্রয়াত হয়েছেন । মাঠের খারাপ পারফরম্যান্সের জন্য যেভাবে বাবার পেশা তুলে তাঁকে অপমান করা হয় , তা কিছুতেই মেনে নিতে পারেন না মহম্মদ সিরাজ । তবে মাঠেই তাঁর দারুন পাররম্যান্স দ্বারা তিনি বিদ্রুপকারীদের মুখ বন্ধ করে দিয়েছেন ।







