নিজস্ব সংবাদদাতা : কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। একটু সুযোগ পেলেই তারা ব্যাগ-পত্র নিয়ে বেড়িয়ে পরেন গন্তব্যের উদ্দেশে। যারা প্রতি মাসেই কাছে পিঠে কোথাও না কোথাও বেড়াতে যান,তাদের জন্য কম খরচে কাছাকাছি পর্যটনক্ষেত্রের প্রয়োজন হয়।
বাঙালির দীপুদা (দীঘা,পুরী,দার্জিলিং) তো অনেক হলো এবার একটু অন্য কোথাও যাওয়া দরকার। এমনই এক অফবিট জায়গার খোঁজ দেব আমরা, যেখানে একবার গেলে আর ফিরতে চাইবে না আপনার মনও ।একটু ফাঁক পেলেই অনায়াসেই এই জায়গায় যেতে পারেন। এটি একটি শৈলশহর। অনেকেই একে’ছত্তিশগড়ের তিব্বত’ বলে মনে করেন।
ছত্তিশগড়ে অনেক দর্শনীয় স্থান রয়েছে। কয়েকদিনের ছুটি কাটাতে একেবারে আদর্শ এই রাজ্য । এখানে যেসব পর্যটন স্থান রয়েছে,তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল মানিপাট। ছত্তিশগড়ের রাজধানী বিলাসপুর থেকে এই শহরের দূরত্ব মাত্র ২৫০ কিমি। এখানে গেলে আপনার মনে হবে , প্রকৃতি যেন আলাদা করে সাজিয়ে তুলেছে এই শহরকে। সবুজ ঘাসে ঘেরা ল্যান্ডস্কেপগুলোর মধ্যে বেশ উঁচু স্থানে রয়েছে এই জায়গাটি। গ্রীষ্মের মরশুমেও আপনি এই জায়গায় ঘুরতে যেতে পারেন। কারণ পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় ,এখানে খুব একটা গরম অনুভূত হয়না । শীতের সময় এখানে তুষারপাতের ও দেখা মিলতে পারে । স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উপরে অবস্থিত বিন্ধ্য পর্বতমালায়।
কিন্তু কেন এই জায়গাকে তিব্বত বলা হয়? জানুন তার বিস্তারিত তথ্য –
আসলে,১৯৬২ সালে উদ্বাস্তু তিব্বতিরা এখানে এসে বসতি স্থাপন করেন। সেখানে ভগবান বুদ্ধের একটি বৌদ্ধমঠ রয়েছে। বৌদ্ধ মন্দিরটি মূলত আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু । এজন্যই এই জায়গাটি ‘ছত্তিশগড়ের তিব্বত’ নামে বেশ পরিচিত। এছাড়াও দর্শনীয় স্থানের মধ্যে এখানে রয়েছে একটি সুন্দর ঝরনা। যার নাম টাইগার পয়েন্ট। কথিত আছে একসময় এখানে নাকি বাঘেরা জল খেতে আসত। আবার এখান থেকে আপনা আপনিই হারিয়ে যেত গভীর জঙ্গলের মধ্যে। এর ঠিক নিচেই রয়েছে মছলি পয়েন্ট। প্রকৃতিকে উপভোগ করার জন্য আদর্শ স্থান এটি বলা যেতে পারে।
এবার জেনে নিন কীভাবে যাবেন : অম্বিকাপুর বা সুরগুজা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই মাইনপাট শহরটি। গাড়ি ভাড়া করে নিয়ে মাইনপাট অম্বিকাপুর-সীতাপুর রাস্তা দিয়ে যেতে পারেন আপনি। এছাড়াও দারিমা গ্রাম হয়েও যেতে পারেন। এখানে এলে আপনার চোখে আসবে পাহাড়ের মনোরম সুন্দর দৃশ্য।







