একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের বাড়-বাড়ন্ত সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণে যুব সমাজ মশগুল হয়ে রয়েছে। আগের মতো আর মাঠে ক্রিকেট ও ফুটবলের মতো খেলা খেলতে দেখা যায় না তরুণ প্রজন্মকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কড়া নজরদারি ও ভারী বুটের শব্দে এমনিতেই ভয় ভয় থাকেন এলাকার খুদেরা। তাই একপ্রকার খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুবসমাজ। দীর্ঘদিন ধরে বসিরহাটের স্বরূপনগরের মতো সীমান্তবর্তী ব্লকে এই ছবি মানুষের অতি পরিচিত। তাই এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখি করতে উদ্যোগী হলো স্বরূপনগরের ছাত্র ও যুবসমাজ। স্বরূপনগর ব্লকের স্বরূপনগর-বাঙলানী গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া বলফিল্ডের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এলাকার যুব নেতা সঞ্জীব পালের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্টে এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদের একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হয় অন্যদিকে দুঃস্থদের কম্বল ও শাড়ি বিতরণ করা হয়। সঙ্গে চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রহিম নবি, অসীম বিশ্বাস ও অ্যালভিটো ডি’ কুনহার মতো প্রাক্তন ফুটবলাররা। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য্য ও মৎস্য কর্মাধ্যক্ষ বাপ্পা ঘোষরা বলেন, “এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন যুব সমাজকে মাঠমুখি করা যাবে অন্যদিকে মানুষের সাথে জনসংযোগ আরো বাড়ানো সম্ভব হবে।”
Read Next
November 20, 2026
ফের পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা কমিশনের
November 20, 2026
পথ নিরাপত্তা থেকে কর আদায়—এবার সরকারি দায়িত্বে রূপান্তরকামীরা
November 20, 2026
গঙ্গাসাগর পর্যন্ত ছুটবে ট্রেন, ৪ হাজার কোটি টাকার প্রকল্পে সবুজ সংকেত! বাংলার ১৭টি রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
November 20, 2026
জোড়াফুল প্রতীক নিয়ে ৭ দিনের ডেডলাইন অভিষেকের! নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই কীসের ইঙ্গিত?
November 19, 2026
আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে টাকা চাইলেই থানায় যান, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 19, 2026
দুর্যোগের জেরে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা, নতুন দিন ঘোষণা রবিবার
Related Articles
Check Also
Close







