অফবিট

পাতলা চুল ঘন করতে মেনে চলুন এই নিয়মগুলি

আপনার চুল হয়তো দেখতে সুন্দর, কিন্তু যদি তা নিয়মিত পড়তেই থাকে, তবে একসময় স্বাভাবিক সৌন্দর্য হারাতে বাধ্য। মানসিক নানা চাপ, পরিবেশ দূষণ, শারীরিক অসুস্থতা এমন নানা কারণেই চুল পাতলা হতে শুরু করে। এর বাইরে চুলে নানা কেমিক্যাল প্রয়োগের কারণেও চুল পড়তে পারে।

অস্বাভাবিক চুল পড়তে থাকলে তার দ্রুত সমাধান দরকার। কারণ যে কারণেই চুল পড়ুক না কেন, নিয়মিত সঠিক উপায়ে যত্ন নিলে চুল ঘন হবেই। সেইসঙ্গে হবে স্বাস্থ্যোজ্জ্বলও। কীভাবে পাবেন? চলুন জেনে নেয়া যাক-

হাতে পরিমাণ মতো তেল নিন। সেই তেল ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিন। চুলের গোড়ায় এবং ডগাতেও তেল মালিশ করতে হবে। সপ্তাহে অন্তত ৩ দিন তেল লাগাতেই হবে চুলে। নারকেল তেল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এতে আপনার চুল ভালো থাকবে।

চুলে তেল মাখার পাশাপাশি স্ক্যাল্প পরিষ্কার রাখাও খুব প্রয়োজন। শীতকালে আপনার স্ক্যাল্পে ঘাম হয় না ঠিকই, কিন্তু তার মানেই এই নয় যে, স্ক্যাল্প পরিষ্কার রয়েছে।

তাই নিয়মিত শ্যাম্পু করা প্রয়োজন। সপ্তাহে অন্তত ২-৩ দিন অবশ্য়ই শ্যাম্পু করন। এতে স্ক্যাল্প পরিষ্কার থাকবে। সহজে চুলের গোড়া দুর্বল হয়ে উঠে আসবে না। এতে স্ক্যাল্প এবং চুল দুই ভালো থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.