রাজ্য

অভয়ার বিচারের দাবিতে নিজাম প্যালেস ঘেরাও কংগ্রেসের, সিজিও কমপ্লেক্সে উঠছে স্লোগান

আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে ব্যর্থ সিবিআই। এই অভিযোগে কংগ্রেসের নিজাম প্যালেস ঘেরাও অভিযান নিয়ে ধুন্ধুমার। পুলিশ এবং কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। প্রতিবাদে নিজাম প্যালেসের সামনে অবস্থান বিক্ষোভে কংগ্রেস।

উল্লেখ্য, আরজিকরকাণ্ডে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তাঁরা। গতকাল তাঁদের জামিন দেয় আদালত।

জানা গেছে, গ্রেফতারির ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু’জনের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারায় জামিনের নির্দেশ দিয়েছে কোর্ট।

সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন এখন একাধিক। সেই বিষয়েই কংগ্রেস কর্মী-সমর্থকরা শনিবার নিজাম প্যালেস ঘেরাও অভিযান চালায়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। বাধাপ্রদান করে পুলিশ। বচসা হয়। পরে ধস্তাধস্তিও শুরু হয়। এরপরই নিজাম প্যালেসের সামনে বসে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। নিজাম প্যালেসের সামনের রাস্তাও অবরোধ করেন তাঁরা।

অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে স্লোগান ওঠে, ‘তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না।’ কলেজস্ট্রিটে বিক্ষোভ দেখায় এসএফআই। প্রতিবাদে পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.