দেখতে দেখতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ বছর পেরিয়ে গেল। শনিবার ১৪ই ডিসেম্বর এই বিশেষ দিনটি ধুমধাম করে পালন করা হলো কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে। এই উদযাপন উপস্থিত ছিল অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা।
কলকাতার বিমানবন্দরের শতবর্ষ উদযাপন হলো। এই বিশেষ দিনটি লোগো উন্মোচনের মাধ্যমে পালন করা হল। এই নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক হিসাবে ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করেছে। এই ঐতিহাসিক বিমানবন্দরটি প্রাক-স্বাধীনতা বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও সিভিল এভিয়েশন সেক্টরের উত্তরাধিকার এবং অগ্রগতির প্রমাণ এই বিমানবন্দর।
এই শতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব শ্রী ভমলুনমাং ভুয়ালনাম, শ্রী
বিপিন কুমার, চেয়ারম্যান এএআই, ডাঃ শরদ কুমার, সদস্য (অপারেশনস), শ. পঙ্কজ মালহোত্রা, সদস্য (অর্থ),
ড. এইচ. শ্রীনিবাস, সদস্য (এইচআর), শ্রীমতি রুবিনা আলী, যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। ড: প্রভাত রঞ্জন বেউরিয়া, কলকাতা বিমানবন্দরের পরিচালক, শ্রীমতি নিবেদিতা দুবে, রিজিওনাল এক্সিকিউটিভ ডিরেক্টর, ইস্টার্ন
অঞ্চল, এবং বিভিন্ন এইছ ডিরা ভিডিও কনফারেন্সিং মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।







