দেশরাজনীতি

বিধানসভার নির্বাচনের ডঙ্কা! উত্তর-পূর্বের তিন রাজ্যে সম্ভবত বুধবার সূচি ঘোষণা

আগামী বৃহস্পতিবারই সম্ভবত দেশের উত্তর পূর্বের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিধানসভার মেয়াদ মার্চ মাসেই সমাপ্ত হচ্ছে। উক্ত তিন রাজ্যেই নির্বাচনের দিন বৃহস্পতিবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, আবার আজ থেকেই ৩ দিনের মেঘালয় সফরে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল হিসেবে সেখানে তৃণমূল কংগ্রেস বর্তমান। এবারের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের কাছে পাখির চোখ মেঘালয়। মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে তৃণমূল কংগ্রেস এবার মেঘালয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।

এই তিন রাজ্যে ইতিমধ্যেই সফরে সামিল হয়েছেন দেশের প্রধান নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। তিন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, রাজ্য পুলিস এবং আধা সেনার সঙ্গে বৈঠক করেন তাঁরা। পরবর্তীতে দিল্লি ফিরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক হয়, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.