কলকাতা

অনলাইনে প্রতারনা, টাকা ফেরৎ এ খুশি অশোকনগরের যুবক

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী

অনলাইনে প্রতারিত হয়েও টাকা ফেরত পেলেন অশোকনগরের যুবক। জানা গিয়েছে কয়েকদিন আগে অশোকনগরের হিজলিয়ার বাসিন্দা মোহম্মদ সালমান মন্ডল একটি অনলাইন অ্যাপ্স এর মাধ্যমে কাজের সুযোগের অফার পান। অনলাইনে পাঠানো লিংক এর মাধ্যমে তাকে ডিপোজিট করতে হয় ৫৮ হাজার টাকা। তিনি টাকা দেওয়ার পর সংস্কার তরফে আর যোগাযোগ করেনি, বুঝতে পেরেছেন বড় প্রতারণের শিকার হয়েছেন। এরপরে তিনি অশোকনগর থানার দারস্ত হন ,অবশেষে পুলিশি তৎপরতায় শনিবার প্রতারিত হওয়া সমস্ত টাকা তিনি ফেরত পেলেন। শনিবার অশোকনগর থানার তরফে তাকে উদ্ধার হওয়া ৫৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পুলিশের এই কাজে খুশি যুবক। পুলিশকে ধন্যবাদ জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.