জেলা

এই সবজি চাষ করলে মাত্র তিন মাসেই হতে পারেন লাখপতি! জানেন কি এই সবজি? যার এতো রমরমা বাজার।

ফসল চাষে ক্ষতির সম্মুখীন, বাজারে মন্দা, ফসলের দাম কমে যাওয়া ইত্যাদি সহ কৃষকদের নানা সমস্যার কথা সংবাদের শিরোনামে উঠে আসে হামেসাই। তবে এতোদিনে হাসি ফুটেছে কৃষকদের মুখে।জলপাইগুড়ির বাজারে চড়া দামে বিকোচ্ছে টমেটো। আর এতেই বেশ খুশি চাষিরা।

কথায় বলে, “আশায় বাঁচে চাষা”। সে নীতিকথা এখন বাস্তবায়িত হচ্ছে। এই সবজি চাষ করে স্বল্প দিনেই কৃষকদের মুখে ফুটছে হাসি। বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে টমেটো। বহু বছর পর টমেটোর দাম এখন অগ্নি মূল্য। পাইকারি মূল্যই যাচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা কিলো দরে। এক বিঘা জমিতে সঠিকভাবে টমেটো চাষ করলে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে। শুধু তাই নয়, জৈব পদার্থ ব্যবহার করলে টমেটোতে বেশ ভালো ফলন দেয়। প্রতিটি গাছ থেকে প্রায় ১০ কেজির মতো ফলন মেলে। এতো লাভজনক চাষ দেখে টমেটো চাষের দিকেই এখন ঝুঁকছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক এবং হলদিবাড়ির কৃষকদের একাংশ। টমেটো বাজারে নিয়ে গেলে হাসিমুখে বাড়ি ফিরছে কৃষকেরা।

প্রসঙ্গত, ভাল পরিমাণে টমেটো চাষ করতে হলে‌ আপনাকে জৈব সার ব্যবহার করতেই হবে এবং সঠিকভাবে তার গাছের পরিচর্যা করতে হবে। টমেটো চাষ শুকনো আবহাওয়ায় হলে, পর্যাপ্ত পরিমাণে জল সেচ দেওয়া প্রয়োজন। পাশাপাশি চারা লাগানোর ১৫ এবং ৩৫ দিন পর চারাকে পোকার হাত থেকে বাঁচাতে সমান ভাগে ভাগ করে নিয়ে ইউরিয়া ও পটাশ দিতে হবে। ব্যাস, এবার সুন্দর ভাবে পরিচর্যা করলেই ভালো ফলন অনিবার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.