খেলাধুলা

ব্যাটে বলে দীপ্তির ঝলক, ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়ার

দীপ্তি শর্মার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের নারী দল তৃতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। বরোদায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে বল হাতে দীপ্তি ৬ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ১৬২ রানে অলআউট করেন। এরপর ব্যাট হাতে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ম্যাচের শুরুতেই রেনুকা সিং প্রথম ওভারে দুই উইকেট তুলে নিলে ওয়েস্ট ইন্ডিজ ৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। চেনেল হেনরি (৬১) এবং শিমেইন ক্যাম্পবেলের (৪৬) চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা ভরসা দিলেও দীপ্তির ঘূর্ণিতে দলটি শেষ পাঁচ উইকেট মাত্র ২১ রানে হারায়।

১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা নড়বড়ে হয়। স্মৃতি মান্ধানা, হরলিন দেওল এবং প্রতীকা রাওয়াল দ্রুত বিদায় নেন। তবে অধিনায়ক হরমনপ্রীত কউর (৩২) দায়িত্বশীল ব্যাটিং করে দলকে গতি দেন। দীপ্তি ও জেমিমা রদ্রিগেজ (২৯) দলের হাল ধরলেও চমক দেখান রিচা ঘোষ। শেষদিকে তার ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত হয়।

ভারতীয় বোলারদের মধ্যে রেনুকা সিং ৪টি এবং তনুজা কানওয়ার ও প্রিয়া মিশ্রা একটি করে উইকেট নেন। ব্যাট ও বল হাতে দীপ্তির এই অলরাউন্ড নৈপুণ্যে ভারত শুধু ম্যাচই জেতেনি, সিরিজেও প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.