খেলাধুলাজেলা

বাঁকুড়ায় এসে ভালো লাগছে’ মন্তব্য: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর

‘বাঁকুড়ায় এসে ভালো লাগছে’- বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। রবিবাসরীয় বিকেলে বাঁকুড়া তামলিবাঁধ ময়দানে প্রথম বর্ষ এম.পি কাপ ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধনী ভাষণে একথা বলেন। একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী আটটি দলকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি আরও বলেন, বাঁকুড়ার মেয়েরা বাংলা দলে খেলছে। তবে আগামী দিনে মহিলা দল গুলিকে নিয়ে যাতে এধরণের প্রতিযোগীতা করা যায় সে বিষয়ে উদ্যোক্তাদের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

এদিন প্রথম দিনের প্রথম খেলায় বাঁকুড়া মিউনিসিপালিটি কিংস বনাম বাঁকুড়া নাইট রাইডার্স পরস্পরের মুখোমুখি হয়েছে। খেলা শুরুর আগে ট্রফিরও উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলী।

মঞ্চের বক্তব্য রাখতে গিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন , আজকাল শুধু ছেলেদের খেলা নয় মেয়েদের খেলাও অনেক এগিয়েছে । তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ উনারা যেন মেয়েদেরও একটি টুর্নামেন্ট আয়োজন করেন । যদিও পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি মহারাজ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.