অফবিট

নতুন বছরে বাড়িতে আনুন এই জিনিস গুলি ! অর্থের অভাব হবে বাড়িতে

নতুন বছর শুরু হতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি ।পুরনো সমস্ত ব্যর্থতা গ্লানি ভুলে নয়া উদ্যোমে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব। এই নতুন বছরে প্রত্যেকেই চান তাঁর পরিবারে সুখ-শান্তি বজায় থাকুক। আসুক আর্থিক সাচ্ছ্বল্যতা। কারণ সংসার ও সেখানকার মানুষগুলি সুখে থাকলে তবেই ভালভাবে কাটানো যাবে আগামী দিনগুলি। তাই শুরুটা ভাল এবং পরিকল্পনা মাফিক হলে তবেই বছরটা সুখে কাটবে। আর সেই কারণে বছরের শুরুতেই জেনে নিন, কোন কোন জিনিস বাড়িতে এনে রাখলে সারা বছর সুখে থাকবে আপনার পরিবার। লক্ষী বিরাজ করবে আপনার বাড়িতে।

দক্ষিণাবর্ত শঙ্খ
নতুন বছরে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধি ফিরে আসে।বিশ্বাস করা হয় যে দক্ষিণাবর্ত শঙ্খ পুজোর ঘরে স্থাপন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন, যার ফলে আপনার কখনও কোনও অর্থ কষ্ট আসবে না।

বুদ্ধ মূর্তি
বাড়িতে বুদ্ধ মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ফেঙ শুই অনুযায়ী গৌতম বুদ্ধর মূর্তি অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি হয়। তাই বাড়িতে গৌতম বুদ্ধর মূর্তি আনা শুভ।

নারকেল
বছরের শুরুতেই বাড়িতে নারকেল অবশ্যই আনুন আর এর নিয়ম মেনে পুজো করে বাড়ির লকারে রেখে দিন। বিশ্বাস করা হয় যে এরকম করলে লকারে কখনও টাকার অভাব হবে না।

ময়ূর পালক
সন্তানরা লেখাপড়ায় মন না দিলে কিংবা জীবনে কোনও শারীরিক কষ্ট থাকলে অবশ্যই আনুন ময়ূরের পালক। এটি অশুভ শক্তির বিনাস ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটায়। তবে পালকটি কেনার সময় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন এবং প্রতিদিন কৃষ্ণনাম জপ করুন।

ধাতুর কচ্ছপ
বাস্তুশাস্ত্রে ধাতুর কচ্ছপ সুখ-সমৃদ্ধির কারক। ব্যবসা আরও ভালো করার জন্য নতুন বছরে অফিস বা বাড়িতে ধাতুর কচ্ছপ স্থাপন করতে পারেন। এতে ব্যবসায় আসা বাধা দূর করে এবং ধনলাভের যোগ তৈরি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.