দেশ

৭ মে দেশজুড়ে মকড্রিল! বিমান হামলা থেকে ব্ল্যাকআউট, প্রস্তুতি তুঙ্গে

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী ৭ মে দেশজুড়ে জরুরি অবস্থার মোকাবিলার জন্য মকড্রিলের নির্দেশ দিয়েছে। এই মহড়ায় সাধারণ মানুষকে বিমান হামলা বা শত্রুর আক্রমণ থেকে বাঁচতে কী করতে হবে, তার প্রশিক্ষণ দেওয়া হবে।
শুধু তাই নয়, মকড্রিলের অংশ হিসেবে বাজানো হবে বিমান হামলার সাইরেন। যে কোনও সময় হতে পারে ব্ল্যাকআউট, অর্থাৎ আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ কারখানা ও সংস্থাগুলিকে শত্রুর নজর থেকে বাঁচাতে ক্যামোফ্লেজের (ছদ্মবেশ) আওতায় আনার পরিকল্পনাও রয়েছে। দ্রুত এলাকা খালি করার মহড়াও দেওয়া হবে।
ফিরোজপুরে এর আগে একই ধরনের মকড্রিল হয়েছে। সেখানে রাতে আচমকা বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, বন্ধ রাখা হয় গাড়ির আলোও। সাধারণ মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করতে হবে, সেই বিষয়ে ধারণা দিতেই এই উদ্যোগ। দেশজুড়ে এই মকড্রিল সাধারণ মানুষ ও ছাত্র-যুবদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন, যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিকেই ইঙ্গিত দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.