রান্নার গ্যাসের (LPG) মূল্যবৃদ্ধি এখন এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খরচে বেড়েই চলেছে চাপ। যেখানে ১৪.২ কেজির এক একটি গ্যাস সিলিন্ডার কিনতে প্রায় ৮৫০ থেকে ৯০০ টাকা গুনতে হচ্ছে, সেখানে অনেকেই বাধ্য হচ্ছেন বিকল্পের দিকে ঝুঁকতে—যেমন ইলেকট্রিক ইনডাকশন, তবে বিদ্যুতের খরচ বা সেগুলির ঝামেলা মেনে নেওয়াও সহজ নয়।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এক স্বস্তির বার্তা। নতুন প্রকল্প অনুযায়ী, মাত্র ৫৫০ টাকাতেই মিলবে রান্নার গ্যাস! শুনে অবাক লাগলেও, এই সুবিধা বাস্তব। Ujjwala Yojana নামের এই প্রকল্পটির মাধ্যমে কম দামে গ্যাস সরবরাহ করা হচ্ছে নির্দিষ্ট উপভোক্তাদের জন্য।
এই প্রকল্পের মূল লক্ষ্যই হল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে সহায়তা করা এবং রান্নার জন্য সহজলভ্য জ্বালানি সরবরাহ করা। বিশেষ করে যাঁদের রান্নার জন্য এখনো কাঠ, কেরোসিন বা অন্যান্য অস্বাস্থ্যকর উপায়ে নির্ভর করতে হয়,
অর্থাৎ, অতিরিক্ত টাকা গুনতে হবে না ৫৫০ টাকাতেই আপনার দরজায় পৌঁছে যাবে LPG গ্যাস সিলিন্ডার। তাঁদের জন্য এই প্রকল্প হলো এক আশীর্বাদ সরূপ।







