সম্প্রতি সিতারে জমিন পার সিনেমা বড় পর্দায় আসার পর প্রবল বিতর্কে জড়িয়ে ছিলেন বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান। তবে এই সিনেমার মুক্তি পাওয়ার পর দ্বিতীয় ছবির কাজ নিয়ে তোড়জোড় শুরু করে দিলেন নায়ক। তাহলে পরের সিনেমা কি হতে চলেছে? সেই সিনেমার কাস্টিংয়ে কি ধরনের চমক থাকছে?
হাজারো বিতর্কের পরেও থেমে যায়নি বলিউডের মিস্টার পারফেক্ট। আমির খানের জনপ্রিয় সিনেমার তালিকার মধ্যে অন্যতম হলো পিকে। অনুষ্কা শর্মা ও আমির খান অভিনীত এই সিনেমা মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছিল। এবার আসতে চলেছে সেই সিনেমারই সিক্যুয়েল পিকে ২। রাজকুমার হিরানির ও অভিজাত জোশী পরিচালনায় ফুটে উঠতে চলেছে এই সিনেমা। এমনকি এই সিনেমায় অন্যতম চমক হিসেবে দেখা যাবে আমির খান রণবীর কাপুরকে একসঙ্গে পর্দা কাপাতে। এই খবর সামনে আসা মাত্রই মানুষের মধ্যে দেখা গেছে প্রবল উচ্ছ্বাস। সকলে অধীর আগ্রহে বসে রয়েছে এই সিনেমা বড়পর্দায় দেখার জন্য।







