দেশবিদেশ

উন্নয়নের পথে ভারত-চীন সম্পর্ক, সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সম্ভাবনা

বর্তমানে ভারত-চীনের সম্পর্কে অবনতি কারোরই অজানা নয়। সেই সম্পর্ক এবার উন্নতির পথে। দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ও চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী সান ওয়েইডং-এর মধ্যে বৈঠকে সম্পর্কোন্নয়ন এবং সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে।

এই বৈঠকটি ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তির উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়। ভারতের রাজধানী দিল্লির বুকে গুরুত্বপূর্ণ বৈঠক হয় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ও চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী সান ওয়েইডং-এর মধ্যে। সেই বৈঠকে বিক্রম মিসরি কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু করার ক্ষেত্রে চীনের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি এই পরিকল্পনা ভারতের তীর্থযাত্রীদের জন্য অনেকটাই স্বস্তি পাবে। উভয় দেশের মধ্যে জানুয়ারিতে বেইজিংয়ে আলোচনা হয়েছিল।

চীনা উপ-পররাষ্ট্র মন্ত্রী সান ওয়েইডং বৃহস্পতিবার দুই দিনের সফরে নয়াদিল্লিতে এসেছিলেন। তারপরেই উভয় দেশের বৈঠকে বিমান যোগাযোগ পুনরায় শুরু করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিলেন। সেই আওতায় নতুন বিমান চুক্তি খুব শীঘ্রই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক নদীগুলির বিষয়ে হাইড্রোলজিক্যাল ডেটা ভাগ করে নেওয়ার বিষয়েও একমত হয়েছে দুই দেশ। এই তথ্য নদীর জলস্তর, প্রবাহের জন্য, যা পরিবেশ সুরক্ষা, জলসম্পদ ব্যবস্থাপনা ও বন্যা সতর্কতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এপ্রিল ২০২৫-এ এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে আলোচনা হয়, তার ভিত্তিতেই এই সিদ্ধান্তে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.