রাজনীতি

বাংলায় কি এবার তৃণমূল-কংগ্রেস জোট? সাংসদদের কথায় কী বিষয় উঠছে?

বুধবার দিল্লিতে রাজ্য কংগ্রেসের তরফে খবর, তৃণমূলের সন্ত্রাস এবং কংগ্রেসের সংগঠন শেষ করার অভিযোগ তুলে তৃণমূলের সঙ্গে জোটের বিপক্ষে রায় দেন প্রদেশ কংগ্রেসের একাধিক সদস্য। বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনাসামনি দাঁড়িয়ে কংগ্রেস নেতারা সরাসরি কিছু না বললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে যে তাঁরা নারাজ, সেই কথাই শোনা যাচ্ছে।

আবার অন্যদিকে, অনেকেই সিপিএম-এর সঙ্গে জোট রেখে দেওয়ার পক্ষে। কেউ তৃণমূলের সঙ্গে জোট করার পক্ষে। তবে সকলেই এক বিষয়ে একমত যে, নেতৃত্ব যা ঠিক করবে, সেটাই মেনে নিয়ে চলতে হবে। বাংলায় তৃণমূলের সাথে জোট গড়ার কথা তিনি ভাবতেই পারেন না। এদিকে পশ্চিমবঙ্গ কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান রাহুল পাণ্ডে নাকি তৃণমূলের সাথে জোটের পক্ষে সওয়াল করেছেন উক্ত বৈঠকে।

বৈঠকে আবার নাকি অধীর দাবি করেছেন, উত্তর ও দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রায়গঞ্জ এবং দার্জিলিঙের মতো আসনে কংগ্রেস ভালো লড়াই দিতে পারবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বাংলায় তৃণমূলের সাথে জোট গড়ার কথা তিনি ভাবতেই পারেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.