ক্রাইমরাজ্য

ভিন রাজ্যে চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল আর এক মহিলার বিরুদ্ধে।

চাকরি দেওয়ার নাম করে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলা বিরুদ্ধে পরিবারের অভিযোগ গত ১৮ই ফেব্রুয়ারি ফুলোড়া নামক এক মহিলা পূজা রাজভরকে বেশি অর্থের বিনিময় রাজস্থানে এক রোগীকে দেখাশোনার কাজের জন্য নিয়োগ করার কথা বলেন সেই মতো পূজা রাজভর তার পরিবারের সঙ্গে কথা বলে রাজস্থানে যাবার জন্য রাজি হয়ে যান পূজা ও তার স্বামী রাজস্থানে গেলেও গত ২২ শে ফেব্রুয়ারি স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন তারপরেই ঘটে বিপত্তি পূজার পরিবারের অভিযোগ ২২ ফেব্রুয়ারিতেই জোর করে পরিচয় পত্র গোপন করে পূজা রাজভরকে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয়।

ঘটনার খবর জানাজানি হতেই পূজা রাজভরের স্বামী ও তার এক আত্মীয়কে রাজস্থানে গেলেও তারা পূজাকে ফেরত আনতে পারেননি গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে। পূজা রাজ ভরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুল্লরা নামক ওই মহিলাকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.