ফের আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো জাতীয় দলের ক্রিকেটারের ! সূত্রের খবর , ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে শুভমনের । তবে শুধু গিল নয় , এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে , আরো তিন তারকারও । জানা গেছে , ইতিমধ্যেই এই আর্থিক কেলেঙ্কারির অন্যতম কিংপিনকে আটক করা হয়েছে , এবং এই চার খেলোয়াড়কেও সিআইডি সমন পাঠাবে বলে খবর ।
শুভমানের পাশাপাশি , এই কেলেঙ্কারিতে নাম জড়ানো , বাকি তিন খেলোয়াড় হলেন , গুজরাট টাইটান্সে খেলা শুভমানেরই সতীর্থ সাই সুদর্শন , মোহিত শর্মা ও রাহুল তেওয়াটিয়া।
সূত্রের খবর , চিটফান্ড চক্রের সঙ্গে জড়িত, ভূপেন্দ্রসিং জালা জানিয়েছিলেন , ওই চিটফান্ডে বিনিয়োগ করেন , শুভমান , সাই , রাহুল ও মোহিত । বেশ বড়ো অংকের অর্থই চার ক্রিকেটার বিনিয়োগ করেন বলে খবর । গিল বিনিয়োগ করেন , ১ কোটি ৯৫ লক্ষ টাকা । কিন্তু বাকি ১১ হাজার বিনিয়োগকারীর মতো তাঁরাও প্রতারণার শিকার হন । জানা গেছে , শুভমান সহ বাকি তিন খেলোয়াড়কে , তদন্তের স্বার্থেই সমন পাঠানো হতে পারে ।







