ভারত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি দিন দিন বিতর্কিত হয়েই চলেছে। এবার নন্দীগ্রামের সনাতনী মিছিল থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, শেখ আব্দুল্লাহর সময়কালে ভারত কেশরীকে যেভাবে স্লো পয়জন করে মারা হয়েছিল সেভাবেই বাংলাদেশে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময় দাসকে মারা হতে পারে। তেমনটাই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপির নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সনাতনীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। এর জবাবে শুভেন্দু অধিকারী বলেন, জ্ঞান না দিয়ে ৬০০ কিমি জমি BSF দেওয়া হোক।
তিনি আরো বলেন, চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি সব সনাতিনীদের এক করেছিলেন, তাকে আটকে রেখে বাংলাদেশের প্রায় ২ কোটি সনাতনী তাদের উপর দামন প্রেরণ এবং অত্যাচার চালানো হবে বলে মনে করছেন বিরোধী দলনেতা। এমন ধর্মান্তরিত ও ভারতে চলে যাওয়ার বাধ্য করার মতন কাজও করতে পারেন বলে আশঙ্কা করছেন। তিনি বলছেন, এ লড়াই বাংলাদেশের হিন্দু এবং এপারের হিন্দুদের শুধু বাঁচার না অস্তিত্ব রক্ষারও লড়াই বটে।







