১২৪ বছর পুরনো চেতলা বয়েজ স্কুলের নতুন অধ্যায় শুরু হল । চেতলা বয়েজ স্কুলে এখন থেকে ইংরেজি মাধ্যমেও পড়াশোনা করানো হবে। বাংলা মাধ্যমের সঙ্গেই এবার থেকে চেতলা বয়েজ স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে। নতুন বিল্ডিং এর উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
এদিন ফিরহাদ হাকিম বলেন , “ব্যাঙের ছাতার মতো ইংরেজি মাধ্যম স্কুল খুলছে । অনেক স্কুলে কোয়ালিফাইড টিচার নেই। মুখ্যমন্ত্রী যে স্কুলে পড়াতেন সেই স্কুলটিরও সংস্কার করা হয়েছে।”







