অফবিট

ইনফ্লুয়েন্সার থেকে সাধ্বী, ভারতের সবচেয়ে সুন্দরী সাধিকা কুম্ভমেলায় মূল আকর্ষণ

ভারতের সনাতনী ধর্মে পৌষ মাসের শেষে সংক্রান্তি তিথিতে মহাকুম্ভের স্নান বড় মাহাত্ম্য রাখে। এই বছর কুম্ভের মেলা শুরু হয়েছে ১৩ ই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এ। অন্য বারের মতই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মহা স্নানের উদ্দেশ্যে সাধু সন্তরা এসছেন প্রয়াগরাজ এ । মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী এই মুহূর্তে খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় তার অনেক ছবি এবং ভিডিও প্রকাশ্যে আনা হচ্ছে। যেখানে তিনি রথে চড়ে মহাকুম্ভে পৌঁছেছিলেন তেমনটাও দেখা যায়।

মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধ্বী হিসেবে সমাজ মাধ্যমে বিশাল জনপ্রিয়তা পেয়েছে হর্ষা। তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি জানিয়েছেন ২ বছর ধরে একজন সাধ্বী। হরসানীর মহাকুম্ভের অনেক ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে।

তবে তার কিছু পুরনো ছবি এবং ভিডিওও ভাইরাল হচ্ছে যেখানে তাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে। একটি ভিডিওতে, তাকে ছোট ডেনিম পোশাক এবং ক্রপ টপ পরা অবস্থায় দেখা যাচ্ছে। এমনকি তার পায়ে ট্যাটু ও করা আছে।তার ৯ লক্ষের ও বেশি ফলোয়ার। হর্ষ রিচারিয়া নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী কৈলাস নন্দ গিরি জি মহারাজের শিষ্যা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.