জেলা

আইসিডিএস সেন্টারে সেদ্ধ ডিম ছাড়াতে ত্রুটি! সহায়িকার মুখে গরম ভাত ডাল আলু সেদ্ধ ছুড়ে মারলো ক্ষুব্ধ অভিভাবক, হাসপাতালে ভর্তি

রান্নায় সামান্য ঊনিশ বিশ হলে শাশুড়ি, স্ত্রীর মুখে ছুড়ে মারা অভ্যাস, তাই ভালো করে ডিম ছাড়াতে না পারার রাগ সামলাতে না পেরে মিড ডে মিলের সহায়িকার মুখে গরম ডাল ভাত আলু এবং ডিম সেদ্ধ, ছুড়ে মারলো ক্ষুব্ধ অভিভাবক, কানে গরম ভাত ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি সহায়িকা।
চরম অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের এক নম্বর শান্তি গড় কলোনি স্পোর্টিং ক্লাবে চলা 459 নম্বর আইসিডিএস সেন্টারে।
এলাকাবাসীর মতে সেখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি, যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন এলাকার কোনো ক্ষোভ বিক্ষোভ সেই অর্থে নেই, অন্যদিকে সকল অভিভাবকদের সাথেও সুসম্পর্ক তাদের।
তবে মিলন চক্রবর্তী নামে সেখানকার এক অভিভাবক মাঝেমধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানান বিষয়ে। গত সোমবার সেই অসন্তোষ সীমা ছাড়ালো, ডিম সিদ্ধ ছাড়াতে গিয়ে সামান্য রুটি বিচ্যুতি ঘটে, আর তাতেই মাথা গরম হয়ে, গরম খাদ্য খাবার ছুড়ে মারে সহায়িকা মিঠু বিবির মুখে, গত দুদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি, তাৎক্ষণিকভাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সিদ্ধান্ত নিয়েছেন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন আজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, স্বল্প পারিশ্রমিকে সরকারি ভাবে নানা বিষয়ে বঞ্চিত হয়েও সামান্য পারিশ্রমিকে আন্তরিকতার সাথে তারাই কাজ করে থাকেন যেমন খাদ্য খাবার আসে তেমন সরবরাহ করা হয় বাচ্চাদের এক্ষেত্রেও ওই ব্যক্তিকে বলা হয়েছিল কাচা ডিম নেওয়ার জন্য। কিন্তু তিনি তাতে রাজি হননি এমনকি তাকে বলা হয়েছিল পরের দিন থেকে সেদ্ধ ডিম খোসা না ছাড়িয়েই দেওয়া হবে, কিন্তু তিনি তার ঔদ্ধত্য দেখালেন। এমনকি এতটাই অমানবিক গত সোমবার তিনি বা তার পরিবারের কেউ হাসপাতালে যাননি গতকাল ছুটির সময় গিয়ে আইনত ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে ওই এলাকার ক্লাব কর্তৃপক্ষ এবং মানুষজন সর্বোপরি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন তারাই হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং নিয়মিত খোঁজখবর রেখেছেন, অভিযুক্ত মিলন চক্রবর্তী কে তার সামনে হাজির করে শাস্তি দেওয়ার কথা পর্যন্ত বলা হয় কিন্তু সহায়িকা জানান তার মানসিকতার পরিচয় দিয়ে তিনি এই ঘৃণ্য কাজ করেছেন, তবে বিচার তিনি করবেন না যাতে সেই অন্যায়ের পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আইনের দ্বারস্থ হওয়া। আজ তিনি থানায় অভিযোগ করতে চলেছেন বলেই জানিয়েছেন আমাদের।
মিড ডে মিলের কর্মী সহায়িকাদের নানান সমস্যা সমাধানে গড়ে ওঠা তাদের নিজেদের সংগঠন AMMA র পক্ষ থেকে, হাসপাতালে গিয়ে সহায়িকা কে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে, সংগঠনগতভাবেও বিষয়টি প্রশাসনিক উচ্চ মহলে জানানো হবে বলে জানা গেছে, ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তর শাস্তি দাবি করেছেন তারাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.