জেলা

ফের আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ

ফের আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় আহত এক এস আই। পুলিশ ঘটনার তদন্ত করছে। একজন পুলিশ আহত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। আচমকা মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাড়িতে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ। দরজা ও বাড়ির অন্যান্য জিনিস ভাঙার পাশাপাশি মারধোর ও সিসিটিভির তার কেটে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জোর করে হার্ডডিস্ক খুলে আনা হয়েছে বলেও অভিযোগ।

ইসলামপুরের পর এবার নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ পুলিশ কর্মীকে লক্ষ্য করে। অল্পের জন্য রক্ষা তবে ঘটনায় এসআই শান্তনু ব্যাধ আহত। তাকে উদ্ধার করেন বাকি পুলিশ কর্মীরা।

২০২২ সালের শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল ৭৬, সৌম পাল, (বাবু) ২৩ ও শ্যামল পাল (বাপি) ৪১ নামে তিনজন। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্য নগর এলাকায়।

অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপর হামলা হয়। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে তারা। কোনমতে কয়েকজন পুলিশকর্মী তাকে বাঁচিয়ে নেন।
ঝুমা পাল, অভিযুক্তদের পরিবারের সদস্য
ছায়া পাল, অভিযুক্তদের পরিবারের সদস্য
পলাশ চন্দ্র ঢালি, পুলিশ সুপার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.