জেলা

সিভিক ভলেন্টিয়ার সন্তানের অত্যাচারে অতিষ্ঠ মা, বাবা, ও বোন, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ মা বাবা

আর জি কর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। পুলিশের সাথে কাজ করে কি এই ক্ষমতার অপব্যবহার, উঠছে প্রশ্ন।

ছেলে সুমিত অধিকারী পেশায় হাবরা থানার সিভিক ভলেন্টিয়ার, ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ মা ও বাবা। হাবরা থানার শ্রীনগর এলাকায় তাদের বাড়ি। দীর্ঘদিন ধরে ছেলে ও বৌমা মা-বাবার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। সম্পত্তি লিখে দেওয়ার চাপ দিচ্ছে। না দিলে মারধর এবং নগদ টাকা না দিলেও অকথ্য গালিগালাজ ও মারধরের অভিযোগ।

বাড়ির অশান্তি মিটিয়ে দেওয়ার জন্য দিদি বাড়িতে গেলে দিদিকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি সহ্য করতে না পেরে অবশেষে হাবরা থানার দারস্থ্য বৃদ্ধ মা ও বাবা। এর আগে দিদি হাবরা থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোন রকম ব্যবস্থা করেনি এমনটাই অভিযোগ দিদির, পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এর মা জানান ছেলে পুলিশের নাম করে হুমকি দেয়। তার নামে কোথাও অভিযোগ করলে কোন কাজ হবে না, যেখানে খুশি অভিযোগ জানানোর কথা বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.