আবহাওয়াজেলা

ভারী বৃষ্টির পূর্বাভাস, জলপাইগুড়ি জেলা জুড়ে সকাল থেকে অবিরাম বৃষ্টি

তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। গতকাল রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে থেকে মেঘলা আকাশ,জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। পাশাপাশি পাহাড়ে অবিরাম বৃষ্টি। মঙ্গলবারও গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে।

জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে মঙ্গলবার সকাল ৬ টায় জল ছাড়ার পরিমাণ প্রায় ১৮১২.৩৫ কিউমেক। এদিন সকাল ৬.৩০ মিনিট নাগাদ জলপাইগুড়ি সেচ দপ্তর সুত্রে জানা গেছে তিস্তায় লাল সতর্কতা অব্যাহত রয়েছে। মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি তিস্তার দোমহনীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এনএইচ ৩১ জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.