বিনোদন

দু’বছর পর ফের ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা রক্ষিত

শেষবার ছোট পর্দায় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে দেখা গিয়েছিল সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মঙ্গলময়ী মা শীতলা’। তারপরে অবশ্য তিনি নিজের একটি ফ্যাশন গার্মেন্টসের ব্যবসায় বেশ ব্যস্ত ছিলেন। তাই আর তাকে পর্দায় কোনো রকম কাজ করতে দেখা যাচ্ছিল না। এবার অবশেষে ফের দুই বছর পর ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা রক্ষিত।

স্টার জলসায় খুকুমণি হোম ডেলিভারি ও তুঁতে ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন নায়িকা দীপান্বিতা। এরপরেই তিনি বিভিন্ন জামা কাপড় নিয়ে একটি ব্যবসা শুরু করেছিলেন। তবে এর মাঝেই তিনি সান বাংলায় ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকের মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন। তবে ব্যবসার কাজে ব্যস্ত থাকায় খুব একটা পর্দায় দেখা যেত না অভিনেত্রীকে। এমনকি তাকে দেখা গিয়েছিল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ডান্স ডান্স জুনিয়রে ডান্স গুরু হিসেবে ধরা দিয়েছিলেন। তবে তিনি বেশিরভাগ সময় ব্যবসা নিয়েই থাকতেন।

তাই গত দু’বছর ধরে পর্দায় দেখা যায়নি তাকে। অবশেষে ছোটপর্দায় কাম ব্যাক করতে চলেছেন অভিনেত্রী। ফের স্টার জলসার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন নায়িকা। তবে এবার তাকে দেখা যাবে অভিনেতা শুভ্রজিৎ সাহার নায়িকা হিসেবে। এরই মধ্যে এই নতুন জুটিকে ভালোবাসা দিতে তৈরি হয়ে রয়েছে দর্শক মহল। এমনকি বহুদিন পর নায়িকাকে পর্দায় দেখতেও বেশ উৎসুক বাংলার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.