গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার ১৬২ দিন পর রায়দান হতে চলেছে। আর জি কর কান্ড প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল দেশের গণ্ডি ছাড়িয়ে। সেই মামলায় বারে বারে উঠে এসেছে বিভিন্ন তথ্য ও সাক্ষী এমনকি সিবিআই এর রিপোর্টে জানানো হয়েছিল ক্রাইম সিন টেম্পারড করা হয়েছে। সেই সমস্ত রিপোর্ট এবং শুনানির ভিত্তিতে ১৬২ দিন পর শিয়ালদা কোটে, রায় ঘোষনা হলো আজ।
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাঁর ফাঁসির নির্দেশ দিল আদালত। ঘটনার ১৬২ দিনের মাথায় শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস দোষীর সাজা ঘোষণা করলেন।
আগামী সোমবার দুপুর ১২ টায় রায় ঘোষণা।







