রাজনীতিরাজ্য

মুখ্যমন্ত্রী যে ভাষায় এনআইএ’কে আক্রমণ করছেন তা দেশ ও সংবিধান বিরোধী: শুভেন্দু অধিকারী

রাজনীতিতে রাজনৈতিক আক্রমণ থাকে। কিন্তু তাতে ভাষা, শব্দ ইত্যাদি সূচকে অনেকেই পরস্পরের ব্যক্তিগত সম্পর্ককে দাঁড়িপাল্লায় মাপতে চান। শুভেন্দু-মমতার ক্ষেত্রে তা কার্যত তলানিতে এসে ঠেকেছে।

গতকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় এনআইএকে আক্রমণ করছেন তা দেশবিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে একটি সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। এনআইএ কে আক্রমণ করা সম্পর্কে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারী দাবি করেছেন। তিনি বলেন, এনআইএ-কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা, উচ্চ আদালতকে আক্রমণ করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.