সোমবার সাতসকালে ধাপায় ঘটলো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন নেভাতে হিমশিম দমকলবাহিনী। ধাপায় ১২ নম্বর বহিশতলা এলাকায় আগুন লাগার ঘটনা সামনে এসেছে। ঘটনার খবর পেয়ে,তড়িঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন পৌছায়।
সূত্রের খবর, সোমবার সাড়ে ছটা নাগাদ আগুন লাগে। ধাপায় যে জঞ্জাল ভর্তি জায়গায় আগুন লেগে এই বিপত্তি ঘটে। স্থানীয় লোকজন তরিঘড়ি দমকলে ফোন করে। এলাকায় একটি নির্দিষ্ট স্থানে বাস্তাবন্দি আবর্জনা রাখা ছিল সেখান থকে আগুনের শিখা দেখতে পায় স্থানীয়রা।
দমকল বাহিনী জানিয়েছে,এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে ঠিক কি কারণে এই আগুন লাগলো সেটা জানার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দমকলের তিনটি ইঞ্জিন সময়মতো পৌঁছে যথেষ্ট তত্পরতায় এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।







